এররি দে লুকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালীয় কবি ও লেখক এররি ডি লুকার জন্ম ১৯৫০ সালে নেপলসে। হাইস্কুল শেষে লুকা যোগ দেন কট্টর বামপন্থী আন্দোলনে (১৯৬৮)। দল ভেঙে গেলে প্রথমে ফিয়াট গাড়ি প্রস্তুতকারী কোম্পানির তুরিন ফ্যাক্টরিতে এবং পরে কাটানিয়া বিমানবন্দরে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। ইতালি, ফ্রান্স, আফ্রিকায় ট্রাক ড্রাইভার ও মেশন হিসেবেও কাজ করেন। স্বশিক্ষিত বহু ভাষার মধ্যে প্রাচীন হিব্রু ও ইদ্দিশ ভাষাও জানেন তিনি। ২০ বছর বয়স থেকে লেখালেখি শুরু। প্রথম বই প্রকাশিত হয় ১৯৮৯ সালে, নন অরা (এখন না, এখানে না)। একাধিক বেস্ট সেলারের রচয়িতা। ইতালি, ফ্রান্স ও ইসরায়েলেও দারুণ জনপ্রিয়। তাঁর লেখা বই অনূদিত হয়েছে একাধিক ভাষায়। ১৯৯৪ সালে পান ফ্রান্সের কালচারাল প্রাইজ, ২০০২ সালে লরে ব্যাটালিয়ন।