এলিয়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা গ্রহে এমন আছে—

মানুষগুলো হাত-পা ছাড়া,

আরেক গ্রহে—মানুষগুলোর

আর কিছু নেই, সাত পা ছাড়া।

আরও একটা গ্রহ আছে—

সব মানুষই এক পা-অলা,

আরেক গ্রহের মানুষগুলোর

নামই হলো ‘প্যাকপাওলা’।

একটি গ্রহের মানুষ কেমন

বলছি এবার তা শোনো—

রাঁধে-বাড়ে শূন্যে তারা

নেইকো থালা-বাসনও।

ছাব্বিশ হাজার কোটি মাইল

দূরের গ্রহে কী জানো?

সব মানুষই মাছের মতো

বরফজলে ভিজানো।

আরেক গ্রহের সবাই শিশু,

সবার নামই ‘পেলিয়েন’

গ্রহান্তরের যত প্রাণী,

নাম দিয়েছি ‘এলিয়েন’।