এসবের মাঝেই তিনি বেঁচে আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ জুন ছিল কবি সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে সম্প্রতি ‘তাঁর দীর্ঘ ছায়ায়’ বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে হয়ে গেল কবির ব্যবহার্য জিনিসের এক প্রদর্শনী। কবির ব্যবহার্য সেসব জিনিস নিয়ে স্মৃতিচারণা করেছেনে কবিকন্যা সুলতানা কামাল ও সাঈদা কামাল। গ্রন্থনা: তৌহিদা শিরোপাসুগন্ধীদানি, পানবাটা, সরতাহালকা, ছোট কিন্তু নান্দনিক জিনিস মা খুব পছন্দ করতেন। কাঠের ছোট গোল ঢাকনাওয়ালা বাটিতে তিনি রাখতেন ছোট ছোট আতরের শিশি। সুগন্ধি রাখতেন। কারও কাছে কখনো কিছু চাইতেন না। তবু কেউ যদি বলত, খালাম্মা, কী চান আপনি? হয়তো উত্তরে বলতেন আতর আনতে। সব সময় আতর ব্যবহার করতেন। সুগন্ধী খুব পছন্দের ছিল তাঁর কাছে। ছোট করে কী যে সুন্দর পানের খিলি তৈরি করতেন! তারপর সেটি রুপার পানের বাটায় সাজিয়ে রাখতেন। যেখানেই যান না কেন, পান নিতে ভুলতেন না। পান তাঁর সব সময়ের সঙ্গী। ছোট্ট সরতাটি কেউ মাকে এনে দিয়েছিলেন। বইয়ের তাকআমাদের জন্মের আগে থেকে এই বইয়ের তাকটি ছিল। তবে ঠিক কত আগে বানানো হয়েছিল, তা বলতে পারব না। মার আসলে বই রাখার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। সারা ঘরময় বই থাকত। এই তাকের ওপর ছোট রুপার কৌটায় রাখা হতো তাঁর ওষুধ।শাড়ি-ব্লাউজ-গামছা নতুন পোশাক কেনার প্রতি তাঁর তেমন কোনো আগ্রহ ছিল না। একটি পোশাক বহুদিন ব্যবহার করতেন। অ্যাপ্লিকের এই শাড়িটি মায়ের খুব প্রিয় ছিল। অনেকবার পরেছেন। কারুকার্যময় ব্লাউজটি অবশ্য মাকে কখনো পরতে দেখিনি। এটি আমার নানির ছিল। অসুস্থ হওয়ার পর নরম ও সুতিকাপড় দিয়ে গা মুছতে হতো মাকে। লাল-সাদা নকশার মণিপুরি এই গামছাটি সে সময় মায়ের জন্য কিনেছিলাম। খাট ও পর্দাবিছানাটা মায়ের খুব প্রিয় জায়গা ছিল। বাবার মৃত্যুর পর থেকে এই খাটেই তিনি থাকতেন। তার আগে বাবা এই খাট ব্যবহার করতেন। মা কখনো টেবিল-চেয়ারে বসে লেখালেখি করতেন না। আমরা বললেও বলতেন, এখানেই ভালো লাগে। বিছানায় বসেই লেখালেখির কাজটা সারতেন। কোনো অতিথি মায়ের সঙ্গে কেউ দেখা করতে এলে তাঁরা সরাসরি মায়ের ঘরে তাঁর বিছানায় বসতেন। অসুস্থ হওয়ার পরও সবাই ঘরেই মাকে দেখতে আসতেন। মায়ের প্রিয় বিড়ালগুলো হয়তো তাঁর কাঁধে, পিঠে ও কোলে বসে আছে। মা-ও তেমনি বসে থাকতেন। নড়তেন না। বিছানায় বালিশের পাশে সব সময় তাঁর রেডিও থাকত। দেশ-বিদেশের খবর শুনতেন। অসুস্থ হওয়ার পর বাইরে তেমন চলাফেরা করতে পারতেন না। এই রেডিও ছিল তাঁর সঙ্গী। গান শুনতে ভীষণ পছন্দ করতেন। শুয়ে শুয়ে রেডিওতে গানও শুনতেন। সাদাসিধে জীবন যাপন করতেন তিনি। এই পর্দাগুলো মায়ের ঘরেই ছিল। এমন ধরনের পর্দা ব্যবহার করতেন, যাতে সূর্যের আলো খানিকটা ঘরে ঢোকে। সাধারণত জানালা খুলেই ঘুমাতেন। তখন পর্দাগুলো মেলে দিতেন। একেক পর্দা বহুদিন ব্যবহার করতেন তিনি।হাতঘড়ি, চশমা খুব দামি জিনিস তিনি কখনোই ব্যবহার করতেন না। আর সব সময় ঘড়ি ধরে চলতেন। কখনো তাঁর দেওয়া সময়ের হেরফের হতো না। নির্দিষ্ট সময়ের আগে সব জায়গায় উপস্থিত হতেন। তাঁকে বেশির ভাগ সময় ছোট ডায়ালের সিটিজেন ঘড়িই ব্যবহার করতে দেখা যেত। এই চশমাটি মায়ের বেশ পুরোনো। চোখের অপারেশনের পরই সম্ভবত এটি ব্যবহার করতে শুরু করেন।পার্শ্ব টেবিলখাটের পাশের ছোট্ট পার্শ্ব টেবিলটি আমার ভাই শাহেদ কামাল নিজ হাতে বানিয়ে দিয়েছিলেন। ভাই তখন নিজের মতো করে জিনিস তৈরি করতেন। মাকে নকশা করে কাঠের টেবিলটি বানিয়ে দিয়েছিলেন মূলত টেলিফোন রাখার জন্য। এতে রাখা হতো নানা আকারের টেলিফোন নোটবুক। বটুয়া ব্যাগ১৯৮৬ সালের কথা। (সাঈদা কামাল) শান্তিনিকেতন থেকে ফেরার সময় মায়ের জন্য বাটিকের বটুয়া ব্যাগটি নিয়ে এসেছিলাম। নিয়মিত ব্যবহার করতেন এটি। মায়ের ভারতীয় কোনো এক বন্ধু নকশিকাঁথার বটুয়া ব্যাগটি উপহার দিয়েছিলেন। সাধারণত কোনো নিমন্ত্রণ কিংবা বিশেষ অনুষ্ঠানে মা এটি ব্যবহার করতেন। শালকালো রঙের কাশ্মীরি শাল সুফিয়া কামাল বেশির ভাগ সময় ব্যবহার করতেন। হয়তো স্বাচ্ছন্দ্যও বোধ করতেন। একটু ক্রিম রঙের শালটি বিশেষ কোথাও গেলে গায়ে জড়াতেন। ফুলদানি, শতরঞ্জি, স্যান্ডেলসাদা সিরামিকসের ফুলদানিতে মা ফুল রাখতেন। তাঁর ঘরে খাটের পাশেই এটি রাখা হয়েছিল। মেঝেতে ছিল শতরঞ্জি। যদি পা পিছলে যায়, সেই আশঙ্কা থেকে শতরঞ্জি রাখা হয়েছিল। সাধারণত শীতের সময় স্যান্ডেলটি ব্যবহার করতেন। মায়ের স্যান্ডেল বড়দের সেকশনে পাওয়া যেত না। এটি নিয়ে আমরা মজা করতাম। শিশুদের সেকশনেই মায়ের পায়ের আকারের স্যান্ডেল পাওয়া যেত। খড়ম পরলেও দুই ফিতার স্যান্ডেল ব্যবহার করতে পারতেন না।