ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্দুস শাকুর শাহ্, চারুকলার কারুশিল্প বিভাগের অধ্যাপক। মৈয়মনসিংহ গীতিকার চরিত্র নিয়ে কাজ করছেন। দেশ ও বিদেশে তাঁর একক প্রদর্শনী হয়েছে প্রায় ১৬টি। আর যৌথ প্রদর্শনী হয়েছে এক শর বেশি। এস এম সুলতান পদক, শিল্পকলা একাডেমী পদক আর বিদেশি স্বীকৃতিও আছে বহু।চরিত্রের মধ্যে প্রতিফলনকাজ করছি বাংলাদেশের লোকসাহিত্যের, বিশেষত, মৈয়মনসিংহ গীতিকার চরিত্রগুলো নিয়ে। লোকসাহিত্য বাদ দিয়ে পূর্ণাঙ্গ সাহিত্য হয় না। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটাচ্ছি চরিত্রগুলোর নবরূপায়ণের মাধ্যমে। ফলে চলে আসছে তৎকালীন আর্থসামাজিক সমাজবাস্তবতা, চরিত্রগুলোর অবস্থান, সাজসজ্জা। এসবেরই উপস্থাপন ঘটানোর চেষ্টা করছি ক্যানভাসে।তারুণ্যের আবাহনসাহিত্যের সঙ্গে চিত্রকর্মের নিবিড় যোগসূত্র আছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে যেকোনো সাহিত্য পড়ি মূলত যে কাজটা করব তার বিষয় নির্বাচন সাপেক্ষে। মাঝেমধ্যেই রবীন্দ্রনাথের কবিতা পড়ি। তবে খুব বেশি পড়ি সাহিত্যপত্রিকা। কালি ও কলম কিংবা দেশ পত্রিকা। দেশ পত্রিকার নবীন শিল্পীদের লেখা, ছোটগল্প বেশি পড়ি। সাহিত্যমূল্যের মানদণ্ডে বিচার না করে ভালো লাগার জন্যই পড়ি। তবে খুব বেশি অবাক হই নবীন লেখকদের সাহস দেখে। আর এই সাহস দেখে ভালো লাগে।কাজের ফাঁকে আর কাজের মাঝে গানগান খুব বেশি শুনি বিকেলে। বলা যায়, কাজের ফাঁকে কিংবা কাজের মাঝে গান শুনি। অর্থাৎ, ঢিমেতালে সব সময়ই গান চলে। পছন্দের তালিকায় থাকে পুরোনো দিনের বাংলা গান, যাকে অনেকেই বলে ‘হারানো দিনের গান’। রবীন্দ্রসংগীত না শুনলে কি কাজ করা যায়? তবে হিন্দি গজল শুনি। জগজিৎ সিং, মেহেদি হাসান কিংবা মোহাম্মদ রফির গজল ভালো লাগে। তবে কাজের ফাঁকে বিসমিল্লাহ খানের সানাই অনেকটাই চাঙা করে দেয়।সাদাকালোর রুপালি পর্দাচলচ্চিত্রের কথা বললে একবাক্যেই পুরোনো দিনের উত্তম আর সুচিত্রার সিনেমা। পুরোনো চলচ্চিত্রই বারবার দেখি। বলা যেতে পারে, সাদাকালোতেই আটকে আছি। তার পরও দেখেছি মনপুরা সিনেমাটি। বাংলার প্রকৃতিকে খুঁজে পেয়েছি এই সিনেমায়। দেখেছি লালনকে নিয়ে বানানো মনের মানুষ। দুই বাংলা কীভাবে লালনকে উপস্থাপন করল, এটাই দেখার বিষয়। এই সিনেমায় ক্যামেরার কাজ অসাধারণ লেগেছে। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার