ওই শব্দটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বালুকাবেলায়’—শব্দটি উচ্চারণমাত্র আমাদের একজনপ্রাক্তন নায়িকার কথা মনে পড়েতিনি হয়তো ওই একবারই এসেছেন সমুদ্রের কাছে—মনে পড়ে, তাঁর লাস্যে উচ্ছ্বসিত হয়েছিল জলপায়ের পাতায় এসে হুমড়ি খেয়ে পড়েছিল ঢেউ ও তরল।তাঁকে ঘিরে ক্যামেরা ও আলো, নির্দেশক, স্তাবকের সারিতারা ছুঁয়ে দেখেছিল শাড়ি, যখন আঁচল উড়ছিল হাওয়ায়তারা তা তুলে ধরেছিল, যাতে ফেনা ও লবণ থেকেনায়িকার আব্রু রক্ষা পায়। আজ তাঁকে বারবার খুঁজে ফিরি জলে চরে, দূরে ঝাউবনেতিনি তো কোথাও নেই—যেখানে যা কিছু ছিল বিগত যৌবনে তবু ঐ শব্দটি উচ্চারণমাত্র নায়িকার কথা মনে পড়ে যায় আমি তাঁর চরণচিহ্ন খুঁজি বালুকাবেলায়!