ওমেরস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপক্রমণিকাদিনের আলোর দিকে হাঁটু মুড়ে ব’সে আমি দেখিবিচিত্র মেঘের দল জমা হচ্ছেআমার একাগ্র এই দ্বীপটির কিম্ভূত চেহারার ওপর।ইতোমধ্যে দিগন্তকে দ্বিখণ্ডিত করে চলে যাওয়া জাহাজপ্রমাণ করে গেল আমরা নিরুদ্দিষ্ট;আমাদের খুঁজে পাওয়া যাবে শুধু ট্যুরিস্ট বুকলেটে,তীক্ষ বাইনোকুলারের লেন্সে;আর পাওয়া যাবে সেই সব চোখের নীল প্রতিবিম্বেযারা বহু নগরী দেখেছে, যারা ভাবেতোফা আছি এখানে আমরা।ধৈর্যশীলদের ওপর দিয়ে সময় গড়িয়ে যায়,যারা বহুকাল ধৈর্য ধরে আছে। তাই আমি বেছে নিয়েছি যা নেবার,বুঝে গেছি আমার শৈশব এখন বিগত।আর এই আমার জীবন এখনই জানাব না মানুষকে,এখনও সময় হয়নি সিগ্রেটের গভীর টানের,দরজার হাতল ঘোরানোর,সময়ের গভীর অন্ত্রে চাকু ঘোরাবার,যতদিন আমি না শিখছি ঠিকঠাক অক্ষরবৃত্তেসাজাতে আমাদের দুঃখগুলো।অবশ্য ইতোমধ্যে ছোটখাটো কাজের মধ্য দিয়েপরিস্থিতিকে বানাচ্ছি ছুটির দিন,গলার টাইটাকে টেনেটুনে পরছি, ঠিক করছি মোক্ষম আমার এই চোপা,আর তাকিয়ে দেখছি জীবন্ত সব গোশতের ছবিযারা হেলেদুুলে চলে যায় আমার চোখের ভেতর দিয়েঅবশেষে সবকিছু থেকে চোখ ফিরিয়ে নিই আর ভাবিআমার জীবনের এই মধ্য যাত্রাপথেকী করে দেখা পেলাম তোমার, হেধীরনয়না অনিচ্ছুক চিতাবাঘিনী আমার!আগুনে মৃত্যু, এক শহরেরসেই তপ্ত গসেপলঅলা যখন মাটিতে মিশিয়ে দিয়ে গেলগীর্জায়িত আকাশটা ছাড়া আর সব কিছু—আমি গল্প লিখলাম আগুনে একটি শহরের মৃত্যুর,আমার মেদমজ্জা দিয়ে—মোমবাতির চোখের নিচে, ধোঁয়ার কান্নায় গলছিল যে,আমি বলতে চেয়েছি মোমের অধিক কিছু, ‘বলতে চেয়েছি সেই সব বিশ্বাসের কথাযারা ছিঁড়ে গেছে পোড়া তারের মতোই।সারা দিন ঘুরে বেড়ালাম ভগ্নস্তূপের গল্পের মধ্যে,প্রতিটি দেয়াল রাস্তায় দাঁড়িয়ে মিথ্যুকের মতো—দেখে কষ্ট লাগল।পক্ষী-নিনাদিত আকাশ তখন তুমুল, আর সবগুলো মেঘযেন লুটেরাদের হাতে ছিন্নভিন্ন গাঁটরি, শাদা—আগুন সত্ত্বেও।ধূমায়িত সমুদ্রের পাশে হাঁটছিলেন যিশু,আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, কেন মানুষকেচোখের জল ফেলতে হয়যখন গুঁড়িয়ে যায় তার কাঠের পৃথিবী?শহরের পাতাগুলো সব কাগজ, কিন্তু পাহাড়গুলো বিশ্বাসের পাল,সারা দিন হাঁটছে যে ছেলেটি, তার কাছে প্রতিটি পাতাএক-একটি সবুজ নিঃশ্বাস,ফের গড়ে তুলছে এমন ভালোবাসা যাকে ভেবেছিলাম পেরেকের মতোই মৃত,আশীর্বাদ করছে এই অগ্নি-ব্যাপ্টিজমকে।আর এই মৃত্যুকে।