ওলগা তোকারচুক বললেন, 'নতুন ধারার কথাসাহিত্য প্রয়োজন'

উত্তরাধুনিক সময়ের মানুষদের বিচ্ছিন্ন ও বিভক্ত করার প্রবণতার বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন ধরনের কথাসাহিত্যের প্রয়োজন বলে মনে করছেন নোবেলজয়ী ঔপন্যাসিক ওলগা তোকারচুক। ৭ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনবিষয়ক এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। নোবেলজয়ী পোল্যান্ডের এই কথাসাহিত্যিক বলেন, ‘ইন্টারনেটের এই যুগ যেন তথ্যের এক মহাসমুদ্র। হাজারো তথ্যের কোলাহলে মানুষের হাবুডুবু দশা! তথ্যপ্রবাহের এই বিশালত্ব ধারণ করতে আমরা আসলে সক্ষম নই—এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আমরা বুঝে গেছি, তথ্যের এই সীমাহীন সমুদ্র আমাদের একত্র করার বদলে, সংঘবব্ধ করার বদলে, মুক্তচিন্তক হওয়ার বদলে বরং বিভক্ত ও সংকীর্ণ করে তুলছে।’
এরপরই ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত পোলিশ কথাসাহিত্যিক তোকারচুক বলেন তাঁর স্বপের কথা, ‘আমি স্বপ্ন দেখি নতুন একধরনের কথাসাহিত্যের, যেখানে গল্প বর্ণিত হবে একজন “চতুর্থ ব্যক্তি”র বয়ানে। সেই চতুর্থ ব্যক্তি উপন্যাসের প্রতিটি চরিত্র সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ অবগত থাকবেন। তিনি হবেন অলৌকিক, রহস্যময় ও তাৎপর্যপূর্ণ এক চরিত্র।’ সূত্র: স্টারট্রিবিউন
গ্রন্থনা: মারুফ ইসলাম