ওস্তাদ জাকির হোসেনের ঠুমরি ও দাদরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ জাকির হোসেনের কণ্ঠে পাঁচটি দাদরা ও তিনটি ঠুমরির সংগ্রহ রয়েছে এ অ্যালবামে। জাকির হোসেনের সংগীতচর্চার সূচনা বিখ্যাত ধ্রুপদিয়া শ্রীতারাদাশ চক্রবর্তীর কাছে, পরে তিনি তালিম নেন তাঁর চাচা খুরশিদ মির্জা ও মঞ্জু খানের কাছে। তারপর শুরু হয় তাঁর দীর্ঘ কঠিন নিয়মতান্ত্রিক সুর সাধনা কিংবদন্তিতুল্য ওস্তাদ কাদের বক্সের কাছে। তাঁর কাছ থেকেই জাকির হোসেন খেয়াল, ঠুমরি ও গজলের দক্ষতা ও কৌশল আয়ত্ত করেন। ‘আব না মানাত শায়েম’ শিরোনামের এ অডিও অ্যালবামটি এখন ঢাকার বাজারে। সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০।