ক বি তা
সভ্যতার চন্দ্রবিন্দুফজল-এ-খোদাএ কী দিনক্ষণ দিনরাত, রাতদিনতবু উৎসব উৎসব প্রান্তিকের অবস্থা সঙ্গিন এমন হয় যে পায় না ঠিকানাঅগতির শেষ কত দূর কোথায় সীমানাকিছুতেই লুকোনো যায় না আকালের মুখ যেমন আঁচল ফুঁড়ে অযাচিত বুককামনার বাসন্তিকা নাগালে মেলে নাআব্রুর সন্ধানে বড়ই কাতর বিবস্ত্র হেলেনাঠান্ডাঘরে সংলাপ ফুলদানি সেজেগ্রীষ্মের বর্ণনাতাতেও ভিশনে কমতি কোথায়দর্শকের উন্মাদনাবর্ষায় প্রার্থনাখালেদ হামিদীপথিপার্শ্বের আশ্রয় থেকে ঝুপড়িতে ওঠা তবে কি পদোন্নতি?অঝোর বর্ষা যে মাংসভেদী ভুলে যাব নাকি সড়কের কূল ছেড়ে?দেড় ফিট উঁচু, পলিথিন আর কঞ্চিতে বর্গাকার গৃহেই রতিসেরে কালা জ্বরে খদ্দেরহীন মরেও তন্বী বাঁধে কি আমায় নিগড়ে?না, না, এ কী ভুল! বৃষ্টি অতুল, কুয়াশাপ্রতিম বর্ষণ আনে স্মৃতি—একটি পাতার নিচে দুইজন, গল্প কি যায় থেমে?কচুপাতা বেয়ে সবুজ সাপের গুঁই-পায়ে নেমে আসা!কিচিরমিচির আষাঢ় শ্রাবণে উভয়ে সিক্ত শুধু শঙ্কার ঘামে;তুমি বিবাহিত, রাবণবিহীন পুষ্পকরথে আমার কেবলই ভাসা।আমারও মৃত্যু ঘনালে দয়াল, পাখির ধরনে যেতে দিয়ো দূরে,বুঝতে দিয়ো হে, অপরাপরের শব্দশূন্য দুনিয়ার শেষ তিথি!মহাভারতীয় আগুনের কাহিনিঅশোক দাশগুপ্তমূলত মহাভারত থেকেই কবিতাটার শুরু: ঋষিদের আশ্রমে এল পুলোমা রাক্ষস। ভৃগুপত্নী পুলোমাকে দেখে দাম্ভিক দানব স্মৃতিতে বোলায় চোখ। ঘরের কেন্দ্রবিন্দুতে প্রজ্বলিত হোম। রাক্ষসের পেটে সোম। মনে পড়ে পুলোমাকে সেও চেয়েছিল। আগুনেরও সরব সাক্ষ্য: ‘এ কাহিনি ঘটেছিল সেই সেই কবে!’ বৃত্তান্ত শুনে ভৃগুর সরোষ অভিশাপ: ‘আগুন তুমি সর্বভুক হবে!’তারপর অগ্নিহোত্র, যজ্ঞাদিক্রিয়ার আগুন নিভে গেলেব্রহ্মার বিধান: ‘সর্ব শরীর দিয়ে নও, গুহ্যদেশের শিখা আর ক্রব্যাদেই সর্বভুক হও।’শুনে অগ্নি বলল মৃদু হেসে: ‘এই ভবিতব্য অবশেষে!’আগুন আসলে এক পরি,শেকড় মাটিতে গাঁথা, মন তার সুদূরপ্রসারী।