ক বি তা
মো হা ম্ম দ সা দি কতিন সত্যি১.দুঃখ নাই দুঃখ নাই কোনোসেই ভালো তুমি যে মাছের মেয়েতার চেয়ে বেশি আর শোক নেই কোনোআমি শুধু ভূমিপুত্র, কোদালের কোপে বুনিআঁধারের অন্নসে অন্ন যে খাবে তার জীবন ধন্য!২. এই হাতে লেখা হলে হাত কাটা যাবেএই কণ্ঠে সুর এলে গলা কাটা যাবেএই পায়ে মৃত্তিকায় চুমু খেলে পা থাকবে নাএই চোখ দেখে বলে হোমারের কান্নাদুঃখ নাই দুঃখ নাই কোনোসত্য খেয়ে গেছে এক সত্যবাদী বুনোতিন সত্যি খেয়ে গেলে সত্য থাকে কোনো?৩.কবে হবে ভোর আর কবে আসবে আলোজোনাকিরা ঝরে গেছে দীপ নিভে কালোঅশ্রুকণা নেই তার চোখ পাথরেরতরবারি হাতে আজ শত শত সীমারেরদুঃখ নাই দুঃখ নাই দুঃখ নাই কোনোতুমি যদি না-ও থাকো নদী থাকে যেনোদেশে যদি নদী নাই দেহে থাকে কেনো?রে হ মা ন সি দ্দি কপ্রাচীন পুরুষএই জনপদে আমি ফিরে আসি প্রাচীন পুরুষবারবার ফিরে আসি আকর্ষিত ক্ষেত্রের কিনারেঅন্তহীন সবুজের মাঝে কোনো মৌন পথ ধরেলাঙল-জোয়াল কাঁধে ফিরে আসি মানব জমিনেপ্রখর দুপুরে আমি ব্যস্ত থাকি কর্ষণের কাজেমাটির হূদয় চিরে ঢুকে পড়ি ইস্পাতের ফলাকায়ক্লেশে করে যাই নিরন্তর আদিম আবাদবের করে নিয়ে আসি অগণন ফসলের শিশুযুগ-যুগে পদচিহ্ন এঁকে যাই লোহার শরীরেনিঃশ্বাসের শব্দ শুনে জেগে ওঠে লৌহমানবীরালবণের ঘ্রাণ নিয়ে তৃপ্ত হয় আর তৃপ্তি দেয়কারও মনে ধরে জঙ, চলে যায় তীব্র অভিমানেসময়ের গ্যালারিতে প্রদর্শিত শত চিত্রমালাদেখি আর মুগ্ধ হই, মনে তবু কেন অন্তর্জ্বালা