কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তার চোখ
স্বচ্ছ দুটি পোখরাজ পাথর,
যার আলো অনেক কথার রাত পেরিয়ে এসেছে।

মেঘ তাকে যা যা বলেছিল,
বহুকাল আগে
ঝিনুকের খোলের ভেতর
ছিল মাংস হয়ে,
নিঃস্ব রাত্রি হয়ে;

বাক্য ছিল
পাখির নখরে
আর, চাঁদ
নিজেই ডিঙিয়ে গেছে নিজের ছায়াকে।

ডাকবাক্সের ভেতর,
থেমে আছে সমস্ত গুঞ্জন,
যেন কিছু কথাচোর মৌমাছি
লুট করে নিয়ে গেছে সমস্ত অক্ষর।