কথার সঙ্গে সুরের মিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাহমিদা খাতুন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগে। এরপর শিক্ষকতা পেশায় ছিলেন ৩৯ বছর। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগে অধ্যাপক হিসেবে কর্মজীবনের শুরু। রবীন্দ্রসংগীতের একনিষ্ঠ শিল্পী হিসেবে সুবিখ্যাত হলেও অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায় আর পুরোনো দিনের গান গাইতেও তিনি ভালোবাসেন। এ পর্যন্ত প্রকাশিত একক অ্যালবামের সংখ্যা ছয়।পুরোনো বাংলা গান দাগ কাটেযেহেতু গান গাই, তাই গান শুনতে ভালো তো লাগবেই। রবীন্দ্রসংগীত শুনলে নিজের গানের সঙ্গে অন্য শিল্পীদের গানও শুনি। কনিকা বন্দ্যোপাধ্যায় আর সুবিনয় রায়ের গানের দারুণ ভক্ত আমি। একটা সময় নিয়মিত আকাশবাণীর গানের আসর শুনতে বসতাম। এখন সেই আগ্রহ নিয়ে গান শোনা হয় না। পুরোনো দিনের বাংলা গানও ভালো লাগে। এখনো তা দাগ কাটে মনে। তবে সমসাময়িক আধুনিক গান খুব একটা শোনা হয় না। এই সময়ের গানে কথা আর সুরের মিল তেমন পাই না। জগজিৎ সিংয়ের গজল ভালো লাগে। সদ্য প্রয়াত ভূপেন হাজারিকাও আমার পছন্দের শিল্পী।অন্তরে অন্তর্যাত্রাহলে গিয়ে দীর্ঘ সময় বসে থেকে সিনেমা দেখা হয় না। এ কারণে স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র দেখতে ভালো লাগে। বাসায় থাকলে মাঝেমধ্যে সিনেমা দেখি, তবে এক বসায় পারি না। সর্বশেষ সিনেমা দেখলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই ছবিতে তিশার অভিনয় বেশ ভালো লেগেছে। একটা মেয়ের বাস্তব সংকটগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে এতে। তারেক মাসুদের মাটির ময়না আর অন্তর্যাত্রাও দেখেছি। অন্তরেই যেন আছে অন্তর্যাত্রা। ছায়ানটের ছায়া সুনিবিড় পরিবেশবিশ্ববিদ্যালয়ের আড্ডা চাইলে কি আর ফিরে পাওয়া যায়! তবে এখনকার আড্ডা হয় কিছুটা ভিন্ন আদলে। মাঝেমধ্যেই সন্জীদা আপার বাসায় আড্ডা হয়। কখনো আবার ছায়ানটেই জমে আড্ডা। ছায়ানটের ছায়া সুনিবিড় পরিবেশ দারুণভাবেই টানে। আর এই আড্ডার বিষয়ও কিছুটা ভিন্ন; মূলত শিল্প-সাহিত্যই আড্ডার মূল বিষয়। একটা গান কোন প্রেক্ষাপটে গাওয়া হয়েছিল, কিংবা সমসাময়িক পরিস্থিতি কেমন ছিল, সেই সব বিষয় নিয়েই আলোচনা হয়।গান আর নিজের যত কাজসকালে ঘুম থেকে উঠেই এক ঘণ্টা রেওয়াজ করি। আবার সন্ধ্যায় রেওয়াজ করি। ভালো গান গাইতে হলে চর্চা দরকার। তবে মন চাইলে যেকোনো সময় গান করি। বর্তমানে গীতবিতানের গানগুলো নতুন করে গেয়ে সংরক্ষণ করার কাজ চলছে। এই কাজের সঙ্গে আমিও জড়িত। প্রাথমিকভাবে ১২টি গান রেকর্ডিং চলছে। পাশাপাশি কিছু লেখালেখি করছি—বিষয় রবীন্দ্রনাথ। ছায়ানটের ত্রৈমাসিক জার্নালবাংলাদেশের হূদয় হতের জন্যও লিখছি। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার