কদম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্মেড, মার্মেড, আমি চাই সমুদ্রের স্বরলিপি।

আর, গভীর আড়াল।

যতবার পেছনে পড়েছি, ইগলের সঙ্গ। যার অশ্রু এক ফোঁটা মধু হয়ে আছে, দেখা পাব তার? জঙ্গলের মধ্যে পুড়ে যায় একটি পুস্তক, কবে থেকে সেইখানে, পুষ্পেরা মিথ্যুক? কবেকার আকুল প্রহরী খুঁজে ফেরে তার হারানো শেকল?

মহাজালখানি পাতা হতে থাকে ক্ষিপ্ত কোনো হাতে। কাগজিলেবুর ঘ্রাণ তবু ফের বলতে চাইছে, মৃত্যু নাই, কদম ছড়ানো পথ এমন নির্জন। রতিমার্বেল ছড়ানো পথ এমন নির্জন।