কদম্ব দেখি আচম্বিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশ ছেয়ে কালোমেঘের

নেই আনাগোনা, তবু আবার

এসেছে আষাঢ়।

আকাশে অন্তর্হিত বিদ্যুৎচমক

নেই গুরু গুরু মেঘের গমক।

ধারা বর্ষণের একটানা মেঘরাগ

বাজে না মনে—

কোন ছবি নেই নদীজলে

বৃষ্টি পতনে।

নদীপারাপারে গুমোট সন্ধ্যা

ক্ষীণস্রোতা মহানন্দা।

লগি ঠেলে নিয়ে নৌকো এগোয়

মাঝনদীতে মাছের ঘের—

স্থিরপ্রায় কচুরিদাম

মহোৎসব নদী দখলের।

বৃষ্টি নেই এই আষাঢ়ে

জলকণা নেই বাতাসে

কদম্ব দেখি আচম্বিতে

আলপথে বালিকার হাতে।