কদম্ব দেখি আচম্বিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশ ছেয়ে কালোমেঘের নেই আনাগোনা, তবু আবারএসেছে আষাঢ়।আকাশে অন্তর্হিত বিদ্যুৎচমকনেই গুরু গুরু মেঘের গমক।ধারা বর্ষণের একটানা মেঘরাগবাজে না মনে—কোন ছবি নেই নদীজলেবৃষ্টি পতনে।নদীপারাপারে গুমোট সন্ধ্যাক্ষীণস্রোতা মহানন্দা।লগি ঠেলে নিয়ে নৌকো এগোয়মাঝনদীতে মাছের ঘের—স্থিরপ্রায় কচুরিদামমহোৎসব নদী দখলের।বৃষ্টি নেই এই আষাঢ়েজলকণা নেই বাতাসেকদম্ব দেখি আচম্বিতে আলপথে বালিকার হাতে।