চীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের একটি। তার আণবিক বোমা রয়েছে, রয়েছে ৩০ লাখ নিয়মিত সেনা ও অসংখ্য কামান-বন্দুক। এই দেশের সামরিক ও অর্থনৈতিক ক্ষমতায় ভীত সবাই, এমনকি পৃথিবীর শেষ পরাশক্তি আমেরিকাও। অথচ সেই চীন কাঁপছে ৫৫ বছর বয়স্ক এক কবির ভয়ে। সেই কবির নিজের কোনো দল নেই, কোনো সংবাদপত্র নেই, তাঁর গোপন সমর্থক কোনো বিদেশি সরকারও নেই। তাঁর একমাত্র অস্ত্র শব্দ। এই শব্দের অস্ত্র দিয়েই তিনি গত ২০ বছর চীন সরকারের একদলীয় শাসন ও অগণতান্ত্রিক ব্যবহারের প্রতিবাদ করে আসছেন। তাঁর কণ্ঠ রোধ করতে বার বার তাঁকে জেলে ঢোকানো হয়েছে। প্রথমবার তিনি আটক হন ১৯৮৯ সালে তিয়ানানমেন স্কয়ারে ছাত্র-বিক্ষোভে অংশ নেওয়ার জন্য। ২০০৪ সালে ‘চীনে মানবাধিকার’ এই নামে ইন্টারনেটে একটি প্রতিবেদন প্রকাশের জন্য তিনি আবার গ্রেপ্তার হন। ২০০৮ সালে ‘চার্টার ’০৮ নামে একটি মানবাধিকার সনদ প্রকাশ ও তাতে স্বাক্ষরের অপরাধে আবারও গ্রেপ্তার হন তিনি। বিচারে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ১৩ বছরের জেল দেওয়া হয় তাঁকে।এই কবির নাম লু শাওবো। কারাবন্দি এই কবি ২০১০ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। লু পুরস্কার পেতে পারেন—তা আঁচ করতে পেরে চীন সরকার নোবেল কমিটিকে সাবধান করে দেয়, এই পুরস্কার দেওয়া হলে ভয়াবহ প্রতিক্রিয়া হবে। তা সত্ত্বেও লুর সাহসিকতার স্বীকৃতি হিসেবে পুরস্কার তাঁকেই দেওয়া হয়। পুরস্কার বিতরণীতে লু বা তাঁর স্ত্রী যেতে পারবেন না—সে কথাও জানিয়ে দেয় চীন সরকার। শুধু তাই নয়, অন্য কোনো দেশ যাতে সে অনুষ্ঠানে না যায়, তারও জোর চেষ্টা চালায় চীন সরকার। চীনা হুমকিতে ভীত ১৮টি দেশ নোবেল উৎ সবে অংশ নেওয়া থেকে বিরত থাকে। এতে সন্তুষ্ট না হয়ে নোবেল পুরস্কারকে চ্যালেঞ্জ করে ‘কনফুসিয়াস পুরস্কার’ নামে একটি পালটা পুরস্কারও চালু করে তারা। ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে অসলোতে যখন লু ও তাঁর স্ত্রীর জন্য নির্ধারিত দুটি শূন্য আসন সামনে রেখে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়, ঠিক সেদিনই বেইজিংয়ে দেওয়া হয় এই কনফুসিয়াস পুরস্কার।একজন কারারুদ্ধ কবি, তাঁর এমনই শক্তি। কবি লু শাওবোর প্রতি আমাদের অভিনন্দন, আর চীনের জন্য রইল নিন্দা।এখানে মুদ্রিত কবিতাটি কারারুদ্ধ অবস্থায় লেখা, লু-এর স্ত্রী শিয়াও-এর প্রতি নিবেদিত।একটি চিঠিই যথেষ্টসকল দূরত্ব ঠেলেতোমার মুখিমুখি হতেএকটি চিঠিই যথেষ্টকনকনে বাতাস বয়নিজের রক্ত শুষে নিয়ে রাত্রিগোপনে কবিতা লেখেতার প্রতিটি শব্দ মনে হয় শেষ শব্দ।তোমার শরীরের বরফগলে হয় আগুনের গাঁথাঘাতকের চোখেরঅঙ্গার হয় পাথর।দুই সারি লোহার দেয়ালহঠাৎ মেলে আলিঙ্গনেদেয়ালি পোকা ডানা ঝাপটায় লন্ডনের দিকেপরিচিত সে সংকেতএঁকে তোলে তোমার ছায়া।