কবিতা লেখার আগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিতা লেখার আগে ছুটি চাই,
অথচ লেখার পর চাই না তোমার চেয়ে
আরও উঁচু মেঘের ওপরে উঠে
অজানা কৌশলে শুধু ভেসে যাক ভিন্নতর মেঘ।
রাত্রি বারোটার আগে ছন্দশিষ্য ডেকে নিয়ে যায়,
গর্তে চেপে ধরে মাথা, ফুসফুস
ভরে ওঠে বিষণ্ন কাদায়,
ওষ্ঠাগত কবিতার ছালবাকলের নিচে
প্রতিদিন নিঃসরণ ঘটে।
কিছু তো ঘটবে বলে প্রবল প্রস্তুতি চলে সারা রাত;
লেখার টেবিলজুড়ে ডেটল, ব্যান্ডেজ, তুলা,
ছুরি-কাঁচি, ঘোলাটে ক্যাপসুল।