কবিতার জন্য রাজটিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫২ সালে আজিম উদ্দিন দশম শ্রেণীর ছাত্র ছিলেন। একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা আন্দোলনে পুলিশের গুলিতে বেশ কয়েকজন প্রাণ হারালেও দাবি আদায় হয়নি। তখন দাবির পক্ষে কবিতা লেখা ও আবৃত্তি করার দায়ে তাঁকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। সারা পাকিস্তানে পড়ালেখা বন্ধ করে তাঁকে রাজটিকিট দেওয়া হয়। ফলে চিরতরে বন্ধ হয়ে যায় তাঁর পড়ালেখা।নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামের ৭২ বছরের আজিম উদ্দিন তখন কবিতা লিখেছিলেন, ‘ঢাকার গগনে মেঘ ঘন বরষা, মিলিটারি ছাড়া আর নাহি ভরসা’। কয়েক দিন পরই রাষ্ট্রের বিরুদ্ধে কবিতা লেখার কারণ জানতে চাওয়া হয়। তিনি জবাবে লেখেন, ‘যা সত্য, তা-ই লিখেছি।’ জবাব সন্তোষজনক না হওয়ায় পরপর তিনবার তাঁকে নোটিশ দেওয়া হয়। তাঁর একই জবাব। অবশেষে ১৯৫৩ সালে তাঁকে রাজটিকিট দেওয়া হয়। ফলে মেধাবী আজিম উদ্দিনের পড়ালেখা বন্ধ হয়ে যায়। পরে সরকারের পক্ষ থেকে তাঁকে আপসের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। পরবর্তী সময়ে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনেও তিনি সক্রিয় অংশ নেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও তিনি সংগঠক হিসেবে ভূমিকা রাখেন।  গোলাম মোস্তফা