কর্মসংস্থান দিয়ে অর্থনৈতিক উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রাণ-আরএফএল গ্রুপ। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। তাঁর হাত ধরে ১৯৮১ সালে প্রাণের যাত্রা শুরু হয়। সময়ের পরিক্রমায় এটি এখন দেশের সর্ববৃহৎ খাদ্য, পুষ্টি ও পানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান। ইতিহাসাশ্রয়ী উপন্যাসপড়ার অভ্যাস ছোটবেলা থেকেই। ব্যস্ততার কারণে এখন আর পড়া হয় না। যতটুকু পড়ি সেটা পেশাগত প্রয়োজন ও তথ্য জানার আগ্রহে। গাড়িতে, ভ্রমণে কিংবা দেশের বাইরে থাকার সময় সুযোগ পেলেই পড়ার চেষ্টা করি। ফিকশন আমার প্রিয়। ইতিহাস আশ্রয়ী উপন্যাস আমার বেশি ভালো লাগে। এ মুহূর্তে মনে পড়া প্রিয় বই কারেন আর্মস্ট্রংয়ের এ হিস্টোরি অব গড। কারেন আর্মস্ট্রং আমার প্রিয় লেখকও। তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনীও লিখেছেন। ক্রিশ্চিয়ান এই মহিলার প্রতিটি লেখা আমার অসম্ভব প্রিয়।আব্বাসউদ্দীন আহমদগাড়িতে কিংবা একা একা যখন কোনো কাজ করি, তখন গান শুনি। আব্বাসউদ্দীন আহমদ আমার প্রিয় শিল্পী। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখের গান ভালো লাগে। পল্লিগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া গানের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। ওসব গানের সমাজচিত্র ও প্রকৃতি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে।নৌভ্রমণ অসম্ভব পছন্দভ্রমণে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। দেশে-বিদেশে প্রচুর ভ্রমণ করেছি, এখনো করছি। শুধু ভ্রমণের জন্যও একা এবং পরিবার নিয়ে অনেক জায়গায় গিয়েছি। গরম আবহাওয়ায় কানাডা ঘুরতে ভালো লাগে। রকি মাউন্টেন ও হিমালয় পর্বতের এলাকাগুলো ঘুরতে ভালো লেগেছে। দেশে সুন্দরবনে বারবার যেতে ইচ্ছা করে। হাওর এলাকাও প্রিয়। নৌভ্রমণ আমার অসম্ভব পছন্দ। সে সময় পূর্ণিমা থাকলে তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য উপভোগ করা যায়। ঘুরেফিরে দেখিসিনেমা দেখার সময় পাই না। টানা তিন ঘণ্টা সময় বের করা এখন সম্ভবও নয়। তরুণ বয়সে অনেক সিনেমা দেখেছি। উত্তম-সুচিত্রা জুটির প্রায় সব সিনেমা আমার দেখা। এখনো অবকাশ মিললে এসব সিনেমাই ঘুরেফিরে দেখি। বিশেষ করে, শাপমোচন ও অগ্নিপরীক্ষা সিনেমা দুটি আমি বহুবার দেখেছি। অনেক সিনেমাই আমার প্রিয়। এ মুহূর্তে মনে পড়ছে আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন ট্রেনে।স্বপ্নের সঙ্গে কঠোর পরিশ্রমআমার স্বপ্ন কর্মসংস্থান দিয়ে মানুষের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করা। আমার মনে হয়, পৃথিবীতে দুই ধরনের স্বপ্ন আছে। একটা স্বপ্ন হলো কলা নিয়ে। অর্থাৎ সৃজনশীল কর্মকাণ্ড নিয়ে আরেকটা স্বপ্ন হলো, ব্যক্তিকেন্দ্রিক যেখানে তার বৈষয়িক দিকগুলো মুখ্য হয়ে ওঠে। আমি মনে করি, স্বপ্নের সঙ্গে কঠোর পরিশ্রম যুক্ত হলে সে স্বপ্ন পূরণ হবেই।  সাক্ষাৎকার গ্রহণ: আহমেদ হোসেন