মাহবুবুল আলম, সাংবাদিকতায় আছেন ৫০ বছরের বেশি সময় ধরে। মাঝে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ছিলেন বছর দশেক। রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন দুবার। ১৫ বছর ধরে বাংলাদেশের প্রথম সারির ইংরেজি দৈনিকে সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।ব্রিটিশ আধিপত্যবাদের গোড়ার কথাএকসঙ্গে কয়েকটা বই পড়ি। কোনো বইয়ের একটা পরিচ্ছদ পড়ে অন্য বইয়ের আরেক পরিচ্ছদ পড়ি। এভাবে একসঙ্গে বেশ কটি বইয়ের স্বাদ নিই। বর্তমানে পড়ছি উইলিয়াম ডালরিম্পলের দ্য লাস্ট মুঘল। এই বইকে একই সঙ্গে বলা যায় উপমহাদেশে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার গোড়ার ইতিহাস। পড়ছি অশোক মিত্রের তিন কুড়ি দশ বইটা। এই বইয়ের বিষয় সিভিল সার্ভিস—কীভাবে একজন সরকারি কর্মকর্তা তাঁর আশপাশের সমস্যা ও পরিস্থিতিকে মোকাবিলা করেন, সমস্যা সমাধানের পথ নির্দেশ করেন ইত্যাদি। সদ্য পড়ে শেষ করেছি অমর্ত্য সেনের আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া। এই বইয়ে কেবল ভারতীয় সংস্কৃতিই নয় বরং এই উপমহাদেশের সংস্কৃতি ও মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে।অসাধারণ শব্দচয়নভালো লাগে রবীন্দ্রসংগীত। নজরুলের গানের কথা উদ্দীপ্ত করে দারুণভাবে। গানের প্রতিটি কথা যেন ছুঁয়ে যায়। বিশেষ করে নজরুলের গানের শব্দচয়ন অসাধারণ। সানাই ভালো লাগে খুব। ভালো লাগে মেহেদি হাসান, গোলাম আলী আর জগজিৎ সিংয়ের গজল। ক্লাসিক গানের মধ্যে ঠুমরি ধাঁঁচের গানগুলো ভালো লাগে। কানন বালার কণ্ঠ তো আজও কানে বাজে।সিনেমা হলের পরিবেশ ভুলে গেছিবহু দিন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয় না। সিনেমা হলের পরিবেশ ভুলে গেছি। শেষ ছবি দেখেছি তিন বছর আগে ওয়াশিংটনে, শিশুতোষ সিনেমা র্যাটাটুিল । এ সিনেমার মূল বিষয় ছিল ইঁদুরের কায়কারবার। ইঁদুর যে মানুষের শত্রুর পরিবর্তে বন্ধুও হতে পারে, সেটাই সিনেমাটির মূল কথা।বড় দৈর্ঘ্যের সিনেমা দেখা না হলেও স্বল্পদৈর্ঘ্যের সিরিয়ালগুলো দেখি মাঝেসাঝে। এখন স্টার প্লাসের প্রতিজ্ঞা সিরিয়ালটা দেখছি। প্রতিজ্ঞার প্রতিবাদী অভিনয় থেকে অনেক কিছু শেখার আছে।সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার