প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূর্যের কাঁটাতার পেরিয়ে এই তো সন্ধ্যা।
নির্জন গাছেদের ঘুম। পাখিরা উধাও। রেডিও
কলোনির টাওয়ার থেকে জ্বলে ওঠা লাল চোখ
দৈত্যের মুখ। অন্ধকারে হারিকেন-আলোয়
প্রতিটি রিকশা আজ জোনাকি-বিভ্রম। কে না জানে
একটি সঙ্গম শেষে আরেকটি সঙ্গমের দূরত্বে
কাঁপে শতবর্ষের নিঃসঙ্গতা। একটি বৃক্ষ থেকে
আরেকটি বৃক্ষের দূরত্ব অপার। নেমেছে সন্ধ্যা...