কাঁটাবিদ্ধ হলে হাসে না সবুজ প্রেমিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারল্য ও আগুন একসাথে থাকেসারল্য মাঝে মাঝে বেড়াতে আসে শহরের বাগানবাড়িতেগ্রাম-প্রকৃতির নিবিড় নির্জনতা যখন তাকেচেপে ধরে ঘাড়ে ও মাথায়সে আবার ছুটে যায় বড় রাস্তার ভিড়ে,নিজেকে নতুন করে খুঁজে পায় আত্মনৈঃসঙ্গের তীরে!হায়, টানাপোড়েনের সবুজ আগুন!তাকে ফের নিয়ে চলে কাঁটাযুক্ত গাছের ছায়ায়।নদীকূলের ওই গাছে ছোটপাখি ভালোবাসেপাতার অবিরল সরসর!তখন স্নিগ্ধ চিন্তায় ভরে ওঠে ভাবুকের অবসর।সারল্য মাঝে মাঝে বেড়াতে আসে শহরের বাগানবাড়িতেতার কথা মনে করে অনামিকা ফুল ফোটে ব্যক্তিগত শীতে,সারল্য একবার তল্পিতল্পাসহ গ্রামের বাড়িতেচলে গেলে আর সহজে আসে নাকাঁটাবিদ্ধ হলে আর সহজে হাসে না সবুজ প্রেমিক।