কাইয়ুম চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপ: সাতময়ূরী নীল নাচে ভারত সাগরে—এ নীল দেখেছি কোথায়?গঁগার ছবিতে প্রশান্ত সাগরে?সেজাঁর ছবিতে ভূমধ্যসাগরে?না কি জয়নুলে?নীলের নদীতে ডুবে জয়নুলআঁকেন ব্রহ্মপুত্র।মাছধরা জেলেজাল তুলে ফেলেধরায় সূত্র;এ আর কেমন নীল?দেখেন ওধারেকাশবন পারেদ’তের কালির মতো নীল।সে নীল সাগর মাতায়কাগজে লেপায়, আমার খাতায়, আমার আঙুল—চমকে চেয়ে দেখিএ তো জয়নুল!মালদ্বীপ: আটতোমার কপোলে সূর্যাস্তের স্বর্ণাভাযেন সমুদ্র ঢেউ—নিষ্পলক চেয়ে থাকিঅজানা সুখেআর তো দেখে না কেউ।আঙুলের ডগায় যেনইমনের টান—সরোদে তোলে বাংলার গান, ভাটিয়ালি কীর্তনের তুমুল ঝংকারবুঝি না এ তোমার কেমন অহংকার\