কাইয়ুম চৌধুরী দুটি কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসবকিছুই তো বিলিয়ে দিলেনিয়ে গেল যার যা খুশিদুই করতলে;ছলে বলে আনন্দ নৃত্যেবক্ষ যুগলে।হাসিমুখে বিলিয়ে দিলেসেই তো কবে—ছুটে চলি তোমার পিছুছিটেফোঁটা পাবার লোভে।এখনো কি আছে আরভাঁড়ারে তোমার—আমাকে দেবার?দুইতুমিই তো ঝড় তুলেছ—তীব্র হাওয়ায় এলোমেলোুকূল উপকূল।ডাঙায় ভাসমান সমুদ্র জাহাজপ্রবল স্রোতে ডুবে যায়চর ভদ্রাসন।তুমিই তো ঝড় তুলেছনুইয়ে দিয়েছ সারি সারি বৃক্ষ—নোঙর ছাড়া দিকশূন্যআমার সাম্পানজানা অজানা সব জলযান।তুমিই তো ঝড় তুলেছদিয়েছ ভাসিয়ে ঘোলাজলে—রংতুলি, সাদা ক্যানভাসতোমাকে ছাড়া তো কাঁপন তোলে নাবোশেখি আকাশ।