কাউকে কোরো না দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূদিত কবিতাটি সম্পর্কে দুটো জরুরি কথা পাঠকদের আগেই জানিয়ে রাখি। ইংরেজিতে অনূদিত নেরুদার কবিতার যে বইগুলো সহজলভ্য, তাতে এই কবিতাটি আমি খুঁজে পাইনি। অথচ কবিতাটি ইন্টারনেটের বদৌলতে স্প্যানিশ ভাষায় পাওয়া যায়। আমার উৎস এই ইন্টারনেট। ‘কাউকে কোরো না দায়ী’ স্প্যানিশভাষী জগতে খুবই পরিচিত, নানান মাধ্যমে তা প্রচারিতও বটে। এর দু-একটা ইংরেজি অনুবাদও আছে এ কবিতাটির নেরুদা-অনুরাগী পাঠকদের কোনো কোনো ওয়েবসাইটে। তবে আমি নির্ভর করেছি স্প্যানিশ সংস্করণটিতেই। আরেকটি জরুরি কথা হলো এই যে, হাতের কাছে নেরুদার স্প্যানিশ রচনাসমগ্র বা কবিতাসমগ্র না-থাকায় এ মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না কবিতাটির রচনা বা প্রকাশকাল। কারোর বিরুদ্ধে তুমি কোরো না নালিশ কখনোই, কোনো কিছুকেই দায়ী কোরো না কখনো;কারণ জীবনে তুমি যা চেয়েছতা-ই তুমি করেছ মূলত।মেনে নাও নির্মাণের অন্তরায় আরনিজেকে শোধরানোর শুরুর সাহস।ভুলের ভস্ম থেকে উঠে আসে প্রকৃতমানুষের সফলতা।কখনো কোরো না দায়ী নিয়তি ও একাকিত্বকে মোকাবিলা করো সব সাহসের সঙ্গে।যেকোনোভাবেই হোক—এ তোমারই কাজের ফসল,তুলে ধরো নিয়ত জয়ের লক্ষণ।নিজের ব্যর্থতায় তিক্ত হোয়ো না আর অন্যের কাঁধে তাকে দিয়ো না চাপিয়ে,এই বেলা মেনে নাও কিংবা শিশুর মতোভাববে তুমি নিজেকে সঠিক।যেকোনো সময়ই, শোনো, সুসময় সূচনা করার।ভণ্ডুলের জন্য এত ভয়ানক আর কিছু নেই।ভুলো না, তোমার এই মুহূর্তের কারণটি তোমারই অতীতযেমন তোমার ভবিতব্যের কার্যকরণহবে এই মুহূর্ত তোমার।শেষ শক্তি এবং সাহসমেনে যে নেবে না পরিস্থিতিকে;বেঁচে রও উজানে ও তোমার নিজেরমসিবত নিয়ে ভাবো কম আর কাজ করো বেশি।তোমার সমস্যাগুলো এমনিই ঝরে পড়ে যাবে।বেদনার মধ্য থেকে জন্ম নিতে শেখোবাধার চেয়েও বেশি বড় হয়ে ওঠো।নিজের দর্পণে দেখো নিজেকে এবং মুক্ত হও, বলবান হও;হোয়ো না পুতুল তুমি পরিস্থিতির,কেননা নিজেই তুমি নিজের নিয়তি।ওঠো, দেখো প্রত্যুষের সূর্যের দিকেভোরের আলোয় নাও শ্বাস।তোমার জিন্দেগিরই অংশ তুমি;চোখ খোলো, যুদ্ধ করো, হাঁটো আর ঠিক করো তোমার নিশানা;জয় করো জীবনকে, নিয়তির কথা তুমি ভেবো না কখনোকেননা নিয়তি হলো:ব্যর্থতারই অজুহাত।