কাকার সাহস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাংচা কাকা গভীর বনে মারতে যাবে বাঘ,

কেউ যাবে না তাহার সাথে তাই করেছে রাগ।

তার পরেও যাবেন তিনি সাহস কি তার কম?

ন্যাংচা নামে পালায় যখন মৃত্যুরূপী যম!

বলল সেদিন, ‘বুঝবে আজি জঙ্গলের ওই বাঘ,

গালের উপর চাপড় মেরে কেমনে বসাই দাগ।

লেজটা কেটে আনব দেখিস চামড়াটাও ছিলে

ইচ্ছেমতো মারব তাকে লাথি গুঁতো কিলে।’

কিন্তু কাকা সকাল থেকে গুম মেরেছে ঘরে,

চুল টানে কি কান মলে তাই যাচ্ছি না কেউ ডরে।

খানিক বাদে জানলা ধরে বললাম, ‘কাকাবাবু,

বাঘের বনে কখন যাবে করতে তাকে কাবু?’

কাকা তখন বলল আমায়, ‘নেই যখন আর কেউ

তোকেই বলি কেমনে যাব—বাইরে ডাকে ঘেউ!’