কানাওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় দাদি বলতেন পথ ভোলানোকানাওয়ালা ধরলে লুঙ্গি উল্টো করে পরেনিচে শক্ত গিঁট দিস দাদু,দিব্যি পথ পেয়ে যাবি;জানিনে কোথা থেকে তিনি পথ-পাওয়ার ওই দর্শন জেনেছিলেন,ওই বেলায় অনেকবার পথ হারিয়ে পথেরদিশা পেয়েছি পথ থেকেই;কিন্তু এ বেলায়—এই ভরদুপুরেপথই পাচ্ছিনে খুঁজে,দাদি বেঁচে থাকলে আজ প্রশ্ন করা যেতপথ না থাকলে লুঙ্গির কোন-প্রান্তে গিঁট দিতে হয়!