প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিষণ্ন গাছের সামনে নিজেকে তোমার কেন বোকা বোকা লাগে,
অশেষ পাতকী মনে হয়?
মাটি যদি সর্বসহা, বৃক্ষ তবে সর্বস্ব সহায়—
তবু ভয়, অপ্রস্তুত মনে হয়; কাটে না সংশয়।
গাছের বিষাদে যদি অন্ধকারে নোনা দুঃখ চিবুকে গড়ায়,
গ্লানির গণিত-ভর্তি রাফ খাতার বুক
যদি ভাসে জলোচ্ছ্বাসে, লোকে যদি বৃথা রাত্রি জাগে—
হতে পারে, মনে হতে পারে,
এ-বারিষ কান্না, কিংবা চোখের অসুখ।:n:
ই ম তি য়া জ মা হ মু দ:a:
সুপ্রভাত:h:
যদি থুতু ছিটাতে ভালো লাগে তো ছিটাও
ওই থুতুও ফুল হয়ে ফুটে উঠতে পারে!
রক্ত
বেয়ে
বেয়ে
ওঠা যায় যেমন
হাড়-কলজের পাহাড়ে!
তবু কেউ ঠায় বসে থাকে
আর ডাকে ‘জাগো জাগো’
আমি থুতুতে ফুল ফুটিয়ে
ঘুমহারা কণ্ঠে বলি,
ভাগো—
ভাগো হে লুম্পেন সুরকার
জেগে উঠবার জন্য
আমার ঘুমিয়ে পড়া দরকার!