কামসূত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন বন-মাঝে বাউলের সাজে
হয়ে উঠি একাকী প্রবাসী,
মাতৃভাষা ভুলে এলোমেলো চুলে
মহাকাশে পদ্মাসনে আসি।
হাওয়া লাগে জলে মাছ কথা বলে
অন্ধকারে হাসে বর-কনে,
ধৈর্য অস্ত যায় সূর্যটা লুকায়
দারুচিনি-দ্বীপে ঝাউবনে।
মেঘের বর্ষণে দেহের ঘর্ষণে
কামসূত্রে কাঁপে তাজা মাটি,
তারা ঝরে টুপ নর-নারী চুপ
ভোরে মেলে দাঁত এক পাটি।