কারাগারের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজিম হিকমেতআমন্ত্রণদূর এশিয়া থেকে লাফিয়ে এসেঘোটকীর মাথার মতো বেরিয়ে এসেছে ভূমধ্যসাগরের দিকে—সে আমাদের দেশ।কবজি রক্তস্নাত, দাঁত কপাটিলাগা, খালি পাএ মাটি রেশমের কার্পেটের মতো ছড়িয়ে আছেএই নরকই স্বর্গ আমাদের।ধনিকতন্ত্রের দরজাগুলো বন্ধ করে দাও, আর খুলতে দিয়ো নামানুষের কাছে, মানুষের দাসত্ব নিশ্চিহ্ন করে দাওএই আমন্ত্রণটি আমাদের।বৃক্ষের মতো এককভাবে বাঁচতে, স্বাধীনভাবেজঙ্গলের গাছের মতো ভ্রাতৃভাব নিয়েএই প্রত্যাশাটি আমাদের।[নাজিম হিকমেত তুরস্কের কবি, অত্যাচার ও দারিদ্র্যের কবি, গ্রেপ্তার ও নির্বাসনের কবি। বছরের পর বছর অন্তরীণ ছিলেন। নির্বাসিত অবস্থায় ১৯৬৩ সালে মস্কোতে মৃতুবরণ করেন।]সামিহ আল-কাসিমকারা-কর্মকর্তার সঙ্গে আলোচনা শেষআমার ছোট্ট কারা-প্রকোষ্ঠের সরু জানালা দিয়েআমি গাছ দেখি—আমার দিকে তাকিয়ে হাসছেআর ছাদের ওপর আমার পরিবারের লোকজনের ভিড়জানালাগুলো আমার জন্য কাঁদছে, প্রার্থনা করছেআমার ছোট্ট কারা-প্রকোষ্ঠের সরু জানালা দিয়েআমি তোমার বড় কারা-প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি।[সামিহ আল-কাসিম ১৯৫০ দশকের ফিলিস্তিনি ‘প্রতিরোধের কবি’। বহুবার জেল খেটেছেন।]হাবিব জালিবপ্রতিরোধের অধিকারযে বাতি কেবল প্রাসাদেই জ্বলেহাতেগোনা পছন্দের কজনের সেবায়যে আলো কেবল তাদের লাভটুকু রক্ষা করেএমন একটা নিয়ম, আলোহীন ভোরআমি কবুল করতে অস্বীকার করি, আমি জানতে চাই না।সিংহাসনে যারা আছে, আমি তাদের দেখে সন্ত্রস্ত নই আমিও বিজয়ী, শহীদ, শত্রুদের বলে এসোকারাদেয়ালের ভেতর আমাকে ভয় দেখাতে চেষ্টা করছ কেন?এমন নিপীড়ন, হূদয়ের অন্ধকারের মতোআমি অস্বীকার করি, আমি জানতে চাই নাশাখায় শাখায় ফুল ফুটছে, তুমি তাই বলছসুরাপায়ীর পাত্র উপচে পড়ছে, তুমি তাই বলছবুকের ক্ষতগুলো নিজেরাই সারা যাচ্ছে, তুমি তা-ই বলছএসব খোলা মুখ মিথ্যে, আত্মার এই অপমানআমি কবুল করতে অস্বীকার করি, আমি জানতে চাই না।শতকের পর শতক আমাদের শান্তি হরণ করছমিথ্যে প্রতিশ্রুতি আমাদের আর বোকা বানাবে নাযেন তুমি ওসব ক্ষতের আরোগ্যকারীর ভান করছ?তুমি আরোগ্যকারী নও, যদি কেউ তোমাকে মানে মানুকআমি কবুল করতে অস্বীকার করি, আমি জানতে চাই না।[পাকিস্তানি বিপ্লবী কবি হাবিব জালিবের জীবন কেটেছে কারাগারে আশ্রয়হীন অবস্থায় খোলা রাস্তায়। ১৯৮৮ সালে তিনি কারামুক্ত হন। ১৯৯৩ সালে মৃত্যুবরণ করেন, সরকার শেষকৃত্যে সহায়তা করতে এগিয়ে আসলেও কিন্তু তার পরিবার থেকে সরকারি সাহায্য প্রত্যাখ্যান করা হয়।]ফাজিল আল-আজ্জাবিআমার অবসর সময়েআমার দীর্ঘ বিরক্তিকর অবসর সময়আমি পৃথিবী বৃত্ত নিয়ে খেলতে বসে যাইপুলিশ কিংবা দলবল ছাড়া আমি রাষ্ট্র গড়িযা কিছু মানুষের ভালো লাগে না, আমি ভেঙে ফেলিশূন্য মরুভূমির ভেতর দিয়ে আমি গর্জে ওঠা নদী বইয়ে দিইআমি মহাদেশ ও মহাসাগর সৃষ্টি করিযদি দরকার হয়, ভবিষ্যতের জন্য জমিয়ে রাখিআমি জাতিসমূহের নতুন মানচিত্র তৈরি করি।হাঙরভরা প্রশান্ত মহাসাগরে জার্মানিকে গড়িয়ে দিইদরিদ্র শরণার্থীরা জলদস্যুর জাহাজ পৌঁছে যাক উপকূলে, কুয়াশায়বাভারিয়ার প্রতিশ্রুত বাগানের স্বপ্ন দেখতে দেখতেআমি আফগানিস্তান ও ইংল্যান্ডকে জায়গা অদল-বদল করে দিইযাতে মহামাননীয়া রানির সৌজন্যে তরুণেরা হাসিস ফুঁকতে পারেকুয়েতকে বেড়া ও মাইনপোঁতা সীমান্ত থেকে উঠিয়েচন্দ্রগ্রহণের দ্বীপ কমোরোতে পাচার করিঅবশ্যই তেলক্ষেত্রগুলো অক্ষত রাখিএকই সময় প্রচণ্ড ড্রামবাদ্য বাদনের মাঝখানে তেহরানকেপাঠিয়ে দিই তাহিতি দ্বীপপুঞ্জে।সৌদি আরবকে তার মরুভূমিতে গুটিসুটি মেরে থাকতে দিইসেখানে অসংকর উটের বিশুদ্ধতা রক্ষা করুকআর আমি আমেরিকাকে সমর্পণ করি ইন্ডিয়ানদের কাছেইতিহাসকে কেবল দিতেএত দিনের না পাওয়া ন্যায়বিচারআমি জানি, পৃথিবীটা বদলানো সহজ কাজ নয়তবুও কাজটা করা যে খুব জরুরি।[ফাজিল আল-আজ্জাবি তুর্কি কবি, জন্ম ১৯৪০ সালে, জীবন কেটেছে কারাগারে ও নির্বাসনে। তাঁর কবিতায় একটি কাল্পনিক ভূগোলক স্পষ্ট। ইউরোপ তাঁর কাছে সাম্রাজ্যবাদী অমানবিক মহাদেশ।]