কার্তিক-অঘ্রান, সহোদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্তিকের জোতে জেল্লাহাঁসফাঁস গাল পেতে ভোর শেখা হলেপাগল চেনার জন্য জোর তালি লাগে—কুমির যে হরিণ দেখে, তার দাঁতে নক্ষত্রের ফাঁদঅচেনা পাতাল এবং ন্যুব্জ হাসপাতালপঙ্গপাল চিনেছিল এঁটো কুয়াশা—মোহনায় তিন বিঘা জমি জাগিয়াছে...অঘ্রান তো গলা পেতে থাকেতেলজমা পেট আর তার ঘুমভাঙা ডানাপালংয়ের পাতায় তোলে ঋতু ঢেউযেন উম, এলোমেলো চুম্বনের দ্বিধাভেঙে দেয় কাঁকড়ার পিঠনয়া চরে শিশু ফুটিয়াছে...হেমন্ত যে ঘাই মারে আমাদের ছাদেকে জানে কতটা ঝুঁকি—দূরে যে পাতাটি নড়েআর যে খসে ছ’তলার টবেতারা এক নয়, তবু হয়:কার্তিক-অঘ্রান, সহোদর।