কার্নেগি মেলন ম্যুজিয়মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশস্ত সিঁড়ি কালো পাথরেরভেঙে ভেঙে ওঠে, একটু দাঁড়ায়।তারপর এসে যায়দোতলায়।নানাবয়সী লালনীল প্যান্টথ্রি কোয়ার্টার—সুমুখে ঝোলানোমাতিসের আঁকাকাটা কাগজের পোস্টার।প্রবেশপথেই রিচার্ড সেরারমেটালে খয়েরি পাত।একটু হেলানো। তেরছালাগানোছুঁই ছুঁই ছাত।পাশের বেদিতে আধশোয়াযৌবনচঞ্চলা হেনরি সুর—হাতের ছোঁয়ায়, মসৃণতায়ব্রোঞ্জে বাজে অসীমের সুর।টেবিলে চেয়ারে, কফির গন্ধেতিনটে ত্রিভুজে কলকোলাহল।কোনাকুনি আর ঊর্ধ্বমুখীক্যাডমিয়াস হলুদে সমুজ্জ্বল।এডওয়ার্ড কেলির বানানো পাখিহাওয়ায় ওড়ানো পাতার ফাঁকে।শুধু জেগে থাকে—একে ডাকে ওকে ডাকে।দুটো পাখি ঠোঁটে ঠোঁট ঘষেরৌদ্র-ক্লান্ত বিকেল বেলায়।একটি কেবল শুধুই নাচেকার্নেগি মেলনের সবুজ ছায়াময়\