কিলাসমেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির পাশে কাবরাপাড়া

সূর্য আমার কিলাসমেট

আমার নেইম চান

একসাথে খেলি—মাছ ধরি,

ঘুমায়—ঘুড়ি উড়ায়—সাইকেল চড়ি

কেউ ওরে মুচি কলি—সেরাম খারাপ লাগে!

বড়দিঘি—একজন বান্ধবীকে নিয়ে—

দুজনে সাঁতার কাটি!

খুব ভালো লাগে—মাঝে মাঝে

ঝগড়া তুমুল

আবারও একসাথে

আমরা ছাগল পুষি

ওরাও শুয়োর পোষে

সূর্য আমাদের বাড়ি আলি পানি খায়

আমিও ওদের বাড়ি গিলি জল খাই

এখন আমরা ইশকুল থেকে মাধ্যমিকে

বড় ক্লাসরুম, বড় বড় ছাত্রী, বড় ব্ল্যাকবোর্ড

বড় হতে হতে—আমাদের মধ্যে যেন

শুয়োর আর ছাগল ঢুকে পড়ে!

তখন কোথাও মানুষ খুঁজে পায়নে!