কী যে আনন্দ হয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কায়সার হক। কবি, এ দেশে যাঁরা ইংরেজি ভাষায় লেখালেখি করছেন, তাঁদের মধ্যে অগ্রগণ্য। দীর্ঘদিন শিক্ষকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইংরেজি বিভাগে।দর্শনশাস্ত্রের আয়নাবই পড়ার ক্ষেত্রে আমার তো কোনো সময়-অসময় নেই, একটু অবসর মিললেই বইয়ের পৃষ্ঠা উল্টে বসি। এখন পড়ছি ব্রায়ান ম্যাগির কনফেশন অব অ্যা ফিলোসফার। বইটিকে বলতে পারি ইন্টেলেকচ্যুয়াল অটোবায়োগ্রাফি, মানে প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের কঠিন বিষয়গুলো এখানে সুন্দর গদ্য এবং সহজবোধ্য ভাষায় বিন্যস্ত করা হয়েছে। ইংল্যান্ডের অধিবাসী এবং লেখক প্রচলিত অ্যানালেটিক্যাল ট্র্যাডিশনের বাইরে এসে কন্টিনেন্টাল ফিলোসফির সঙ্গে একটি সংলাপ স্থাপনের চেষ্টা করেছেন তাঁর বইটিতে। ফলে বহু চর্চিত শাস্ত্রকে নতুনভাবে দেখার সুযোগ আছে এখানে। প্রথম দিককার দার্শনিক থেকে শুরু করে ভিডগেনস্টাইন, বার্ট্রান্ড রাসেল, হাইডেগার, ফ্রেডিক নিটশে এই দার্শনিকদের তত্ত্বসূত্রের আলোকে ম্যাগি বইটিতে দর্শনকে বিচার করেছেন জীবনধারণের আলোকে। যে কারণে দর্শনের মতো আপাত জটিল বিষয়ও পড়তে পড়তে বেশ সুখ পাওয়া যায়।সংগীতের নিস্তব্ধতাগানের চেয়ে মিউজিক আমাকে বেশি স্পর্শ করে। বেটোফেন, মোজার্ট তো বটেই, ভালো লাগে সাপার পিয়ানো। কখনো বা ওস্তাদ আমজাদ আলি খান, আলি আকবর খান...কখনো আবার বিসমিল্লাহ খানের সানাই...আসলে হয়েছে কি, একটি গান বা সংগীতের ভেতরে যে নিস্তব্ধতা বিরাজ করে, সেটি আমাকে আকর্ষণ করে বেশি মাত্রায়। আমি নিস্তব্ধতা ভালোবাসি।ইংরেজ সভ্যতার বিশেষ সময়কিছু দিন আগে দেখেছি ব্রাইডসহেড রিভিজিটেড ছবিটি। ইভলিং উয়াহর উপন্যাস অবলম্বনে বানানো। সময়কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বাপর সময়ে ইংল্যান্ডের প্রেক্ষাপট। ওই সময়ের একটি ক্যাথলিক পরিবারের সদস্যদের মধ্যকার মনস্তাত্ত্বিক টানাপোড়েন এর মূল উপজীব্য।থিয়েটারের খোঁজেআগে হরহামেশাই নাটক দেখা হতো, সময় পেলে এখনো থিয়েটার হলে যেতে পছন্দ করি। এর মাঝে দেখেছি ঢাকা থিয়েটারের প্রযোজনা বিনোদিনী। এটি একটি সুন্দর নাটক বটে, তবে এখানে চরিত্রদের মুখে সাধু ভাষার উচ্চারণ আমার ভালো লাগেনি। যদিও বিনোদিনী দাসীর আত্মস্মৃতি ‘আমার কথা’ অনুসরণে নাটকটি বিন্যস্ত; তার পরও সেই আঠারো শতকের মানুষ দৈনন্দিন সব কাজে কি সাধু ভাষা ব্যবহার করত?শান্তি ঘিরে ধরেজীবনের অনেক সময় পার করে এখনো সাঁতার কাটতে এবং হাঁটাহাঁটি করতে পছন্দ করি আমি। মন চায় হাঁটতে হাঁটতে দূরে কোথাও হারিয়ে যাই কিছুক্ষণের জন্য। কিন্তু এই ঢাকা শহরে তো এখন আর সেই বাস্তবতা নেই। অগত্যা ঘরেই ফিরে আসি। ঘরে ফিরেও অদ্ভুত এক শান্তি ঘিরে ধরে। কী যে আনন্দ হয় তখন!