মানবিক বোধের আয়নায় সুন্দরের স্বপ্নগুলো বিশ্বস্ত হয় না মোহকল্যাণেবড় বেশি ক্লান্ত অশান্ত দাহতাপে বিরান হয়ে ওঠে মগ্ন জীবনের খোলা বুকআমাদের জয়যাত্রার পথভার দাম্ভিকতার বিদ্রূপে বাঁক নিচ্ছে দ্বন্দ্বপথে খ্যাতির দোলাচলেকেন এমন দৃশ্যাবলি ধোয়াশার সময় ঘিরে বীরত্বের গায় মেখে দিচ্ছে বহুযুদ্ধের বিদঘুটে কালিমাকেননা শতদৃষ্টান্ত ভেঙে জীবনের পুরাণে মিশে গিয়ে আবার ব্যাপে যেতে চাই সত্যকঠিন পূর্ণস্বাদগোধূলির শেষ রোদ্দুরে মনে পড়ে অন্তরাত্মায় কতনা শৃঙ্খলিত আভা সরল সম্মিলনেবড় আশা নিয়ে তাহাদের সঙ্গে হয়ে যাই বিজন সোঁদাগন্ধে একান্ত একাকী অন্তমনেসাহসের আলো মেখে স্বপ্নের সুন্দর নির্মিত নির্ণয়ে গেঁথে যাবার প্রয়াস থাকবে তবু আমাদেরতবুও কষ্ট হয় শামুকের মতো গুমধরা আর্তমানবতার ব্যাপ্তসংকুলেতবুও মেনে নিতে হয় হে রবীন্দ্রনাথ জীবন সনাতন ক্ষয়রোগ নিয়ে বারবার উঠে দাঁড়ায়রবীন্দ্রনাথ ঠাকুর সব গতির পথবিস্তারে শান্তির ইঙ্গিত রচে রচে তুমি আছো গানে প্রাণে মনে।