কীটনাশক স্পেয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল আর্ম চেয়ারে রাখা বস্তুটি একটা স্প্রে, ওটা দিয়ে ওষুধ স্প্রে করা হতো। তুরস্কে এটাকে বলে ‘তেমিজ ইস’, যার অর্থ বালাই পরিষ্কারক। এটা খুবই কাজের ছিল। সহজেই মশা-মাছি ও অন্যান্য কীট-পতঙ্গ নাশ হয়ে যেত। আমার মনে আছে, সেই সময় মশা তাড়াতে রাতের খাবার টেবিলের চারপাশেও স্প্রে করা হতো। সেই উনিশ শ পঞ্চাশ সালের কথা বলছি। ছোট এক দোকান থেকে এটা আমি কিনেছি। রংটা আমার খুব পছন্দের। কেমন প্রাণঘাতী একটা ব্যাপার আছে এটার মধ্যে। আর খানিকটা সেকেলে, সাদামাটাও।