কুও-মোরুওর কবিতা
পারাবারের তীরেপারাবার তীরের সমীরণ ঠান্ডা মৃদুমন্দভাবে আগেই তো গায়ে লাগে ঠান্ডা ও হালকাভাবে দূরে সমুদ্র ও আকাশ গেছে মিশে শুধু এক সূর্যাস্তের রেশ। সমুদ্র পান্না-বর্ণ গভীর এর গভীর নিস্তব্ধতা আমার সব তোলপাড় স্তব্ধ করেছে সবুজ উলুখড় ভূমিতে আমি মৃদুপদে হাঁটি নিঃসঙ্গ বিরক্ত ব্যাঙরা ঝটপট সরে পড়ে।এখানে-সেখানে রয়েছে জেলেদের কুটির, ঠান্ডা আলোর কণা সেখান থেকে কী করে বের হয়। চোখ ধাঁধানো চাঁদ আকাশের নিঃসঙ্গ গভীরতা থেকে চক চক করে। তীরে জাহাজের ভাঙা খোলে বসে আমি একটা ছোট হার্মোনিকায় বাজায় বিষাদের সুরআকাশের পবিত্র ছাদকে যেন ভরে দেয়। দেহ ও আত্মা যেন মিলে গেল একসাথে। জুলাই ২৬, ১৯২০আকাশ এখন ধূসরবর্ণ ধারণ করছে আমি নিঃসঙ্গ একা এক ব্যক্তি আমি তটের পাড়ে মাছধরা নৌকায় বসে চাঁদের শুভ্র চন্দ্রিমার দিকে তাকিয়ে থাকি ওপরে নীল গহ্বরে অগাধ গভীরতাআকাশের সমুদ্রের অগাধ গভীরতায়। উপসাগরের হুল্লোড়ে ঢেউ আমাদের পেছনে করে বন্য বিক্ষোভ-মন্থন। সমুদ্রদেবতা পসিডোন! তুমি আমার নৌকাটাকে ঠেলা দিয়ে আকাশের সমুদ্রে ভাসাতে পারো না? জুলাই ২৭, ১৯২০জেলেদের কুটিরের ছাদগুলো রক্তিম শিক্ষার বৃত্তের আবছা আভায়এই কমলা...এই সোনালি। চন্দ্রের প্রভায় সদাই শুভ্র। ‘জগতে-পারাবারের তীরে ছেলেরা করে মেলা। অন্তহীন গগনতলে মাথার ’পরে অঞ্চলফেনিল ওই সুনীল জল নাচিছে সারা বেলা। উঠিছে তটে কী কোলাহলছেলেরা করে মেলা।’আমি আবার তীরে ভাঙা খোলে গিয়ে বসি। আমার ছোট্ট খোলছেলেমেয়েদের দলে যোগ দেয় খেলা করে একসঙ্গে বালুকাবেলায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে আমি যাই, খেলা করি তাদের সঙ্গে আহ্! আমি কেবল যদি হতে পারতাম পবিত্র এক শিশু! জুলাই ২৯, ১৯২০