আমার জীবন ছিল না-খোলা বইয়ের মতোপ্রথম পাতাটা তুমি উল্টেছিলে নিজ হাতেগুঁজে দিয়েছিলে কয়েকটা ঝরা পাপড়িগোলাপ কিংবা অন্য কোনো মরসুমি ফুলআজ মনে নেই, বহুকাল আগে, প্রাতে।বহুকাল ছিল শুকনো সে-ফুল পাতার ভাঁজেমনে হয়েছিল তুমিই রয়ে গেছশুকনো বকুল খরতাপে পোড়া ডালে,যেমন আটকে বেঁচে যায় কোনো অলোক শিলার খাঁজেগড়ানো মানুষ পাহাড়ের খাড়া ঢালে।তোমার জীবন ছিল না-লেখা খাতার পাতাএকটিই নাম কাঁপা হাতে লিখেছিলে তাতে;সারাটা জীবন সেই সে অক্ষরগুলোতোমাকে দিয়েছে আগুনের উত্তাপ, দহনের ওম, হূদয়পোড়ানো ভাঁপঘুরে ঘুরে শুধু জপেছ সে নাম, জ্বরের জড়োয়া জড়ায়ে শীতের রাতেমানুষ যেমন ভুল বকে যায় তুলকালাম।ভুলের সরণি ধরে একা একা হেঁটেছ যে-পথেসঙ্গী হতে পারে না সে-পথে কেউদুর্গম আর ভয়াল মানস-বাঘেরা সেখানে শাণায়ধারালো নখর, চিরে চিরে খায় সুষুম্নার লাল রক্ত;ছিবড়ে শরীর অর্ধ-অসাড়, ভাষা-হারানোর বনেতবু জেগে ছিল চার অক্ষরে দাগানো সে নাম—জাদুকরের জিহ্বায় যেমতি কুফরি কালাম।