যখন দেখা হয় শহরে তোমার সাথে, দূরে চলে যাও নিসর্গ ভালোবেসেগ্রামনিসর্গের মধ্যে দেখা হয়, তুমি মুখ ফিরিয়ে উল্টো পথে হাঁটা দাওহাতে হাত রেখে আমি জুড়ে দিই ভালোবাসার আলাপতুমি কোলাহল ছেড়ে পা বাড়াও তোমার নির্জন হুজরাখানার দিকেআমি জ্বালাই অযুত মোমবাতি, তুমি দুপা মুড়ে বসো তোমার কান্নার ভেতরমেষপালকের বিনয় দুচোখে নিয়ে বলি তোমাকে, আমাকে বাঁচাওতুমি দীর্ঘ করাঙুলে খুঁটতে থাকো তোমার গা-ঘষা বিড়ালের পিঠতোমাকে নিই আমার বাহুর ভেতরে, সূর্য পেখম মেলে আমার পেছনে ময়ূরীর মতোআমি হাঁটু মুড়ে বসি ফুলবাগানের ভেতর, তুমি তখন তারাদের জ্যামিতি নিয়ে মুখরআমি পাগলের মতো আঁচড়াতে থাকি মাটি, তুমি গোলাপকুঞ্জে মুখ লুকাওমোমের আলোতে বসে ঠিক করি পরবর্তী কৌশল,তুমি কাঁপতে থাকো মানিপ্ল্যান্টের মতোওয়েটারের আপাতনিস্পৃহ চোখের নিচে তুমি সুড়ুত করে মুছে যাও টেবিল থেকেতোমাকে পাকড়াও করি রামপুরায়, টিভি সেন্টারের সামনেতুমি খবরের কাগজ বোঝাই লরিতে উঠে তবলিগে চলে যাওতোমার মতো দীর্ঘাঙ্গিনী কাউকে দেখলেই আমি বাস থেকে নেমে পড়িতুমি বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে আমার পাগলামিকে তুলাধোনা করোস্টক এক্সচেঞ্জের সামনে দাঁড়িয়ে আমি চিৎকার করি ‘সেল’ ‘সেল’তুমি তোমার গাড়ির জানালা খুলে ভিখিরির সাথে জুড়ে দাও গল্পআমি পাতার ঠোঙায় ঝরা ফুল নিয়ে তোমার পেছনে দৌড়াইতুমি ততক্ষণে পেরিয়ে গিয়েছ নক্ষত্রবীথিকাআমি জঙ্গলে বসি কাঁদি। তুমি ঘুরে দাঁড়াও বাঘিনীর মতো নির্বিকারআমি বসি মোরাকাবায়। তুমি আরশিতে লাগাও আলকাতরার পোঁচআমি তোমার ডিজিটাল ছবি তুলে ছড়িয়ে দিই আয়োনোস্ফিয়ারেতোমার ভাবান্তর নেইহুডখোলা রেসিংকারে তোমার বাড়ির চাদ্দিকে চক্কর লাগাইতুমি ফেরিওয়ালার সাথে আপেলের দরদাম নিয়ে ব্যস্তমেলার হট্টগোলের মধ্যে আমি বসে বাজাই আমার এসরাজতোমার কানেই পৌঁছায় নাসার্কাসে একসাথে দুই ঘোড়ায় পা রেখে ঘুরে আসি চক্ররেখাতোমার ঠোঁটের কোনায় হাসির আভাসআমার মাথা ঘিরে জ্যোতিশ্চক্র এবং তিন শ বৃশ্চিকের দাঁড়া সমুদ্যততুমি আঙুল দিয়ে স্পর্শ করো আমার উদ্গত জিহ্বাকেআমি আগুন খেয়ে অঙ্গারের ঢেকুর তুলি তুমি সিঁড়ি বেয়ে পাতালে নেমে যাওআমি দগ্ধ বাহু দিয়ে আগলাই তোমার যাওয়ার পথ। তুমি পুলিশে খবর দাওমৃতেরা সব দলবেঁধে আসে যখন আমার ফুসফুস ঘিরে জমছে কুয়াশাশেষ মুহূর্তে চকিতের জন্য দেখি ঝুঁকে আছে তোমার মুখআমার হূৎপিণ্ডে চলে কুয়াশার মুশায়েরা। তোমার নামের জিকিরআমি ততক্ষণে পিষ্ট ঝরা ফুল। তোমার অশ্রুতে ভেজে আমার কাফন