কৃষ্ণাঙ্গ লেখকদের ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের নিউ বিকন বুকস
যুক্তরাজ্যের নিউ বিকন বুকস

যুক্তরাজ্যের লন্ডন শহরের একটি বইয়ের দোকানের নাম ‘নিউ বিকন বুকস’। ছোট্ট এই প্রতিষ্ঠানটি কৃষ্ণাঙ্গ ও জাতিগত সংখ্যালঘু লেখকদের জন্য যেমন বড় অনুপ্রেরণার, তেমনি প্রকাশক ও বইবিক্রেতা হিসেবে মূল স্রোতের প্রকাশকদের অবহেলার শিকার লেখকদের জন্য ভরসারও স্থান বটে। ‘নিউ বিকন’ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গেল ৩ ডিসেম্বর ব্রিটিশ লাইব্রেরিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বলা হয়, তরুণ প্রজন্মের কৃষ্ণাঙ্গ ও এশীয় অনেক লেখক প্রকাশকদের কাছে হেলাফেলার শিকার হন। অথচ এই লেখকেরা অনেক বেশি শক্তিধর। ‘বিকন’ তাঁদের পাশে আছে ৫০ বছর ধরে। কবিতা সন্ধ্যায় পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ কবি ইমতিয়াত ধরকার, সাইবেরিয়ার বংশোদ্ভূত ভেসনা গোল্ডসওয়াদিসহ ইউরোপ, ক্যারাবিয়া দ্বীপপুঞ্জ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ১০ জন কবি অংশ নেন। সূত্র: বিবিসি