কে আছো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে আছো, দেখবে, চুম্বনের পর মৃত অরণ্যের পাতাগুলো
আমার শরীর ঘিরে উড়তে থাকলে শুধু তখনই জেগে ওঠে
পুরোনো সমুদ্র? তার ঢেউগুলো আমর্ম ভেজাতে চায়
তটের সমূহ বালি, ঝাউবন যেন আরও দুলে ওঠে। দেখবে?
ভ্রমণশেষে দেয়ালের দিকে মুখ রেখে ঘুমন্ত দম্পতির স্বপ্নে
যত হাহাকার জড়ো হয়, সব নিয়ে নীরবতা পেরিয়ে
ফিরে যাচ্ছে ঢেউগুলো, দেখবে?
ঝরাপাতার স্তূপ উঁচু আর প্রসারিত হচ্ছে, সম্মতির ভেতর...