প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনও রক্ত পরীক্ষাটাই করিনিআমার ব্লাড-গ্রুপ জানি নাবি-পজিটিভ, ও-নেগেটিভ... কী-কী সব নামকিছুই বুঝি নামাথায় উত্তপ্ত ক্রোধ, বাক্য-নিবেদিত শব্দগুচ্ছধমকে চলেছে নিরন্তর আমার ভেদবুদ্ধিকেআমি চুপ থাকি নিঃশব্দ শাসনেকথা বলতে চাই অতীন্দ্রিয়ের সঙ্গেকত দূর যেতে হবে, কী-কী নিয়ে যেতে হবেঘরের আসবাব, পথের ধুলোবালি, সোনারুপাঘাসের ওপর বাতাসের ঘামআকাশের অশ্রুবিন্দুস্বপ্নকে উৎসর্গ-করা সত্যের বিলাপজানতে ইচ্ছে করে, কে তুমি অতীন্দ্রিয়তোমার সঙ্গে এক-জীবনে কেউ কি পরিচিত খুবসাঙ্গ হলো কত প্রার্থনা, কত আরাধনাধ্যানমগ্নতার পাথুরে আদল—খুঁজে মরল আসল-নকলকেউ পেল না কূল-কিনারাকে তুমি অতীন্দ্রিয়