কেউ একজন এসেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতে কিছু জানি না রোদ পড়ে যাচ্ছে, না উঠছে, বৃষ্টি হাঁপাচ্ছে, না হাসছে কেউ একজন এসে পড়ে বলে হাওয়া পাচ্ছিসুগন্ধি সাঁতরাচ্ছেআঙুলগুলোকে আঙুলেরা হাতে নেয় এই দৃশ্য দেখে দেখাগুলো স্বস্তি পায় এমনিতে সব, সবকিছু দূরে, অনেক দূরে থাকে তত দূরে, যত দূরে আমাদের মার্বেলের খেলাগুলো ছিল পোলোগ্রাউন্ড ছিল ঘোড়াগুলো এমনিতে একটা সাইকেল চলত পথে পথে একটি বাড়ি থেকে কলেজে পৌঁছত কেউ একজন এসেছিল বালিশ জানে, ক্যালেন্ডারের সংখ্যাগুলো, গোলচিহ্নের ১২