কেউ কারও জন্য অপেক্ষা করে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাকী বৃক্ষ একমুঠো ঘাস বাতাসে লিখছে ঝরে যাওয়া পাতাদের বিরল ইতিহাস নেমে এসো আনন্দের দেবী, সাহসী আফ্রোদিতিএই বিচ্ছিন্নতা এই দুঃখময়তা থেকে আমাকে উড়িয়ে নিয়ে যাওনিরালা সুন্দর সন্ধ্যার দিকে, দিয়ে যাও তোমার মায়ার ছোঁয়া আমার শিথিল হূদয়ে পড়েছে বৈরাগ্যের চঞ্চল ছায়াকেউ তার মুখোশ খুলে রেখে পালিয়ে গেছে,সবাই হাঁটছে সবাই খুঁজছে পথ কেউ কারও জন্য অপেক্ষা করে নেই বাগানের মলিন ঘাসগুলো কুঁকড়ে যাচ্ছে একাকিত্বে, গাছগুলো কাঁদছে একা এই শীতের সন্ধ্যায় তুমি উড়িয়ে নিয়ে যাচ্ছআমার বহনযোগ্য বিষাদ আর কালোমুখী বেদনা আমার শিকড়ে চেপে রাখা শ্বাস আমি ছাড়ছি ধীরে ধীরে বিজন প্রান্তরেখসে পড়ছে প্রিয় বন্ধুর সংশয়ী হাতপেছনে তাড়া করছে রক্তাক্ত বেড়ালনিজেকে লুকিয়ে রাখার জন্য খুঁজে বেড়াচ্ছি খানিকটা অন্ধ আড়াল।