কেটের হাসি বির্তক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজবধূ কেটের হাসি প্লাস্টিকের। তিনি যান্ত্রিক আর ব্যক্তিত্বহীন রাজকুমারী। তাঁর পোশাক কৃত্রিম মডেলের মতো। কেট সম্পর্কে একসঙ্গে এত কথা বলে সমালোচনার ঝড় তুলেছেন বুকারজয়ী ব্রিটিশ লেখিকা হিলারি ম্যানতেল। তবে জনপ্রিয় এ লেখিকার ভক্তরাও কেটকে নিয়ে এতসব বাজে মন্তব্য পছন্দ করেননি। তাঁদের মধ্যে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, লেখিকা বারবারা টেলরসহ আরও অনেকে। লেখিকা হিলারির মন্তব্য নাকচ করে লেখিকা বারবারা বলেছেন, কেট একদম ঠিক আছেন। তিনি ব্রিটেনের সম্পদ। উত্তরে হিলারি কিছু বলেন কি না সেটাই এখন দেখার বিষয়।ফিরছেন অড্রে হেপবার্ন!রোমান হলিডে ছবিতে রাজপ্রাসাদ থেকে পালিয়ে একসময় তরুণদের মনে ঝড় তুলেছিলেন রাজকুমারীরূপী অড্রে হেপবার্ন। তারপর একের পর এক রোমান্টিক ছবিতে অভিনয় করে সেই ঝড়ের বেগ বাড়িয়েছিলেন। অসংখ্য ভক্তকে কাঁদিয়ে তারপর স্বাভাবিক নিয়মেই পৃথিবী ছেড়ে চলে যান রাজকুমারী। তবে সবশেষ খবর, অচিরেই ফিরছেন তিনি। এবার আসছেন চকোলেটপ্রেমীদের মনে ঝড় তুলতে। গ্যালাক্সি নামের একটি চকোলেটের বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে হেপবার্নকে। আর সে জন্য কম্পিউটারে পুনর্জন্ম দেওয়া হবে তাঁকে। ভক্তদের জন্য তা-ই বা কম কী!