কেন সে বিষাদ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁদিল পরান তার ভাঙন-বন্ধনে

সীমিত উঠান তার

পাঁচিলে পেরেক-তর্জনী।

শালিক সহজ ওই শাসন-অঞ্চলে

তাহাকে করুণা করে,

বোধ হয় করে।

বোঝে না মেঘেরা সব

অথবার দ্বন্দ্ব-ঘরে রাখে।

‘ডানা দাও’

কাকে বলি?

উড়ছে হৃদয়।

সব বৃষ্টি কি এই অঞ্চলে পড়ে?

কেন সে বিষাদ আজ

কেন সে মলিন?