কোথায় তুমি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যখন যাবই একটু ধীরেসুস্থে যাই, কী বলো?অক্সিজেন, লাইফ সাপোর্ট, অক্সিজেন, ঘন ঘোর অন্ধকার!কোথায় তুমি, ছায়াচ্ছন্ন প্রেরণাময়ী?দেখে নিই আরও নিসর্গ, বায়ুঘূর্ণিমিছিলের বিষাদ হাওয়ায় যৌবনের মুখচ্ছবিআরও দেখে নিই, নীলাভ আলোয় ঘৃণা, কিছু গ্লানিভুবনডাঙায় বেঁচে থাকার আকাঙ্ক্ষার ট্র্যাজেডিদুঃখ যেখানে বৃষ্টি পতনের শব্দে ঘন অন্ধকার হয়ে ওঠেদুঃখ যেখানে মুখোশে মুখ ঢেকে তিমির বিনাশের কথা বলেনষ্ট ছিল নষ্ট ভালোবাসা নিয়ে বুকের আগুনকাটা-ছেঁড়া হূদয়ে আকস্মিক চেনা কৃষ্ণচূড়া ফাল্গুনযখন যাবই একটু ধীরেসুস্থে যাই, কী বলো?অভিজ্ঞতার দিগন্তে সর্বনাশের পরিণাম নিয়ে কোথায় তুমি ঘন অন্ধকারে ছায়াচ্ছন্ন নারী?