কোথায় যাবে সবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তো মরে যাইনি, তবুও দ্যাখোকেমন যেন লন্ডভন্ড সবকিছুশূন্যতাকে নিয়ে খেলা করে মারণাস্ত্রবীজ বপনের পরও অমল এক ঠিকানার জন্য মানুষ যাচ্ছে কেঁদে কেঁদেউন্মাদ হয়ে জলের ঘূর্ণি প্রার্থনায় প্রার্থনায়আছড়ে পড়ছে পাড়েসবিতাও একদিন দাঁড়ালো এসেবলেছিল, যাই, জলের ঘূর্ণির কাছেকিন্তু তুমি কোথায় যাবে সবিতা?প্রান্তরে প্রান্তরে আর্তনাদ, শূন্যতার খেলা, জলের ঘূর্ণির নিষাদেফের হারিয়ে গেছে অগ্রজের অটল বিশ্বাসএদিকে মারণাস্ত্র, ওদিকে মারণাস্ত্রকখনো খাণ্ডবদাহনে স্নানশুধুই কান্না, নিখোঁজ মানুষকে প্রিয়জন নাম ধরে ডাকেএ কেমন দেশ, এ কেমন হাওয়াঅলৌকিক অন্ধকারে বিপন্ন মানুষেরারাজপথে দেখছে ভেলকিবাজি, জাদুকরের মায়াফোটে না কোনো ফুল, রবীন্দ্রনাথের দামিনীর মতোনারীর শরীরে তাপ কেবল হলকায়জন্ম-জন্মান্তরের সাধও মেটে নাঅবিরত ঝরে পড়ছে স্বপ্নপিপাসার্ত নারীর বিহ্বল দুঃখ জন্মের অহংকারেগাঢ় বেদনার রঙে স্তব্ধ হয়ে থাকেকোথায় যাবে তুমি সবিতা?