ক্যাটওয়াক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু আগেই গ্লাসে জল ভরে তোমাকে গিলছি
তুমি আগে ছিলে না এমন—
খুব বেশি ওয়েস্টার্ন, উদ্দেশ্যবিহীন
মাঝেমধ্যে রসিকতা বিস্ময়ের আজ
বেশকাল অতিবাহিতের পর এ কথা জেনেছি
তারবার্তা শুনতে শুনতে সূক্ষ্ম যেমন তাকাও
সিরিয়াস ধরে নাও, যেন মিস না হয় মুহূর্ত
তরঙ্গের সাথে কত শত মেগা ফাও চলে যায়...
কতকাল দেখি না এমন—
চলন গাড়ির ফাঁকে লেন্স ছুড়ে তোমাকে ধরেছি
বহু দূরে, পাহাড়ে, ঝরনার পাশে ঊর্ধ্বমুখী তুমি
জল পড়ে ফোঁটা ফোঁটা, পাতায় পাতায়
আমি জানতাম তুমি এ রকমই থাকো
উড়ন্ত গালিচাক্যাপে যেমন তোমার নীল, নীলের দ্রবণ
সংঘাত-সংঘর্ষে অবিচল চিরকাল
বাতাসেই পরিষ্কার ধাবমান মুহূর্ত মরিচা।