ক্যান্ডেল ইন দ্য উইন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতি নেভানোর আগে চারপাশে বাতাসের ক্রুদ্ধ নৃত্য চলে আর

ভয়ে ভয়ে শিখাটি জ্বলে, কাঁপা কাঁপা।

আমরা খুব ভয়ে ভয়ে দেখছি আমাদের শিখাটি কাঁপছে,

                                        নিভে যাওয়ার আগে।

অথচ বেঁচে থাকার জন্য এই অগ্নিশিখাটির আমাদের

                                          খুব প্রয়োজন ছিল

এই অন্ধকার রাতে।

আমরা আমাদের মুষ্টিবদ্ধ হাতগুলো থুতনির নিচে রেখে

                                    খুব চিন্তিত হয়ে আছি আর

ভাবছি অখনি পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করব কি না

আমাদের এই সর্বশেষ আশ্রয়টি হারানোর আগাম শোকে।

অথচ আশ্চর্য বাতিটিকে আগলানোর কথা কেউ ভাবছি না।

বাতাস নৃত্য করছে, সব কিছু অন্ধকার করে দেওয়ার আগে।